পোস্টগুলি

'হ্যান্ডেলাইটিস্‌' ও ডলু বাগানের চা শ্রমিক-কর্মীরা

  'হ্যান্ডেলাইটিস্‌' ও ডলু বাগানের চা শ্রমিক-কর্মীরা সপ্তর্ষি বিশ্বাস   "কি বল্লে গা? হ্যান্ডেলাইটিস্‌? আহা! কি মিষ্টি নাম গো! অমন একটা রোগ আমার হতে পারেনা?" "আরে হ্যান্ডে না। হ্যান্ডে না, স্পন্ডে ..." মনে আছে সেই ভানু বন্দ্যোপাধ্যায়কে? তাঁর কৌতুক নক্সাগুলো কে? না'কি 'ভকত' সাজতে গিয়ে বাঙ্গালী এসবও ভুলেছে? ভুলবে? আহা! কি মিষ্টি শব্দ! কি নিদারুন নাম 'মাওবাদী', 'আর্বান নক্সাল', 'দেশ্‌দ্রোহী' ...। কি দারুন ব্যবস্থা 'অপারেশান সমাধান'! আহা, 'ভকতেরা', জানেন তো, রামপ্রসাদ, কমলাকান্ত এঁরাও ছিলেন, না, 'ভকত' নয়। ভক্ত। মনে আসছে একটি শ্যামাগীতিঃ 'বল মা তারা দাঁড়াই কোথা'। সর্বত্র 'মাওবাদী' আমদানী করলে, এভাবে, হে 'ভকতেরা' দাঁড়াই কোথা আর আপনারাই বা কোথায় দাঁড়াবেন? আপনাদের চাল, চাতুরী, শঠতার পাশাপাশি আপনাদের মূর্খামিও জাহির হচ্ছে যে। সঙ্গে এ'ও কি হচ্ছেনা প্রমাণিত, যে, আপনারা আদতেই, অদ্যাপি, 'জুজু', 'কমিনিস্ট-জুজু' ভয়ে দেখছেন দুঃস্বপ্ন, দিবাস্বপ্ন, সঙ্গে বকছেন প...

“বেদনা কি ‘ভাষা’য় রে …”

“বেদনা কি ‘ভাষা’য় রে …” সপ্তর্ষি বিশ্বাস   ১। ভাষা, হায়, সে'ও হয় "ক্ষমতা-খেলা"র একটি ঘুঁটি। যেখানে দাঁড়িয়ে আছি, একা আমি নই, আমি, তুমি, আমরা সকলে, তা আদতে দ্বীপ নয়। তা আদতে একটি বিরাট তিমিমাছের পিঠ। ওই তিমি মাছ আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দেখছো না, সেদিনো যেখানে ছিল মানুষের বাস বসত, আজ সেখানেই হাহাকার, কান্নাকাটি, মাথায় হাত দিয়ে বসা শনচুল বুড়ি, রুগ্ন মুখ কাচ্চাবাচ্চারা, ভীত সন্ত্রস্ত বৌ'ঝি রা, কাচ্চাবাচ্চাগুলির বাপ-কাকা-মামা'রা। তাদের ঘিরে আছে ধ্বংস। তাদের ঘিরে আছে হাহাকার, বুলডোজার, লোভ, প্রতিশোধ আরো অনেক অনেক কিছু যা অন্ধকার, যা বিষাক্ত। ভেঙ্গে দেওয়া হয়েছে এদের ঘর। এদের কুঁড়েঘর, এদের বস্তিকোঠা, এদের তোলা উনুন, নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। এই ভেঙ্গে দেওয়ার, রাস্তায় নামিয়ে দেওয়ার ছবি তুলেছে সংবাদ-নির্মাতা আর বিক্রেতারা। ভিডিও শ্যুট করেছে বুলডোজারে বসে। হেসেছে। বলেছে 'এখন বুঝুক মজা। যতোসব বাংলাদেশী, উইপোকার দল। সরকারের জমি দখল করার ঠ্যালা সামলাক এখন ..." এদিকে একটি মধ্যরাত, যখন বুলডোজার ঝাঁপিয়ে পড়েছিল, যখন তারা হয়তো ছিল ঘুমমত, হয়তো দিনের কাজের শেষে ...