পোস্টগুলি

আহা, হাঙ্গরেরা! কেন যে মানুষ নয় তারা

  আহা, হাঙ্গরেরা! কেন যে মানুষ নয় তারা সপ্তর্ষি বিশ্বাস   একদা জনৈক মিস্টার কেউনের কে প্রশ্ন করে বসলো তার বাড়ির মালকিন   "মহাশয়, হাঙ্গরেরা যদি হইত মনুষ্য, তবে উহারা কি, আপনার কি ধারণা, যে,   ক্ষুদ্র ক্ষুদ্র মাছ-মছলী দিগে করিত স্নেহ, প্রীতি? কেউনে উত্তরে আরম্ভ করল বলতেঃ অবশ্য করিত। নিশ্চিত করিত। আলবাত করিত। হাঙ্গরেরা মনুষ্য হইলে, ক্ষুদ্র মাছ-মছলিদের নিমিত্ত, সমুদ্রগর্ভে, ক্ষুদ্র ক্ষুদ্র আলিশান মকান দিতো নির্মাইয়া। সেই সকল মকানে নিয়মিত সাপ্লাই দিত রোটি আর কপড়ার। এমনকি স্বচ্ছ ভারতও বানাইত, গড়াইত ল্যাট্রিন। কোনো ক্ষুদ্র মাছ-মছলি'র কোনো আন্ডাবাচ্চা আহত হলে তৎক্ষণাত আসিত এম্বুলেন্স, আরম্ভ হইত চিকিচ্ছা কেননা হাঙ্গরেরা চায়না যে ক্ষুদ্র মাছ-মছলিরা হোক অকালে অক্কাপ্রাপ্ত, হোক রুগ্ন, বিষণ্ণ। তাহারা অবশ্যই সুব্যবস্থা করিত নানাবিধ জলোৎসবের যাহাতে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ-মছলিদের মর্মে স্ফুর্তি থাকে। তবে দুষ্টেরা এ'ও বলিত, যে, অকালে মাছেরা মরিলে হাঙ্গরেরা বড় মাছ পাইবে কোথায়? খাইবে কিভাবে? বড়মাছের টেইস্ট তো আর পোনা রুই ইয়ে নাই। দুষ্টেরা আরোও বলিত। বলিত অসুস্থ মছলি, বিষন্ন মছলি ই...

একুশে আইন, ট্যাঁশ গরু, বোম্বাগড়ের রাজা ও অন্যান্য বাচালতা

  একুশে আইন, ট্যাঁশ গরু, বোম্বাগড়ের রাজা ও অন্যান্য বাচালতা   ১। “ সভায় কেন চেঁচায় রাজা 'হুক্কা হুয়া' ব'লে ? লেখা, সংবিধান নিয়ে, কোনখান থেকে আরম্ভ করবো? ভাবি, কোনখান থেকে পারে আরম্ভ হতে? আরম্ভ হতে পারেনা কি এখান থেকেঃ “শিব ঠাকুরের আপন দেশে, /   আইন কানুন সর্বনেশে !   /   কেউ যদি যায় পিছ্‌লে প'ড়ে / প্যায়দা এসে পাক্‌ড়ে ধরে, / কাজির কাছে হয় বিচার — /    একুশ টাকা দণ্ড তার” কিংবা “কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা / ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত ভাজা ? … ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ? / টাকের 'পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে ?”   নাকি ৭০ দশকের সেই যুগান্তকারী দেওয়াল লিখন কে উদ্ধৃত করেঃ “পার্লিয়ামেন্ট শূয়োরের খোঁয়াড়”?   সংবিধান, সে ভারতবর্ষেরই হোক কিংবা মঙ্গলগ্রহেরই হোক, যে ছবিগুলি আমার মনে আনে তারা হয় ওই “শিবঠাকুরের দেশ” নয়তো “বোম্বাগড়ের” রাজা আর রানীর আর নয়তো ঢালু বেয়ে অতি দ্রুত মৃত্যুর চেয়েও গভীর কোনো গাড্ডায় গড়িয়ে পড়ে যেতে একজন মানুষের। বাঁচার নিমিত্ত আঁকড়ে ধরবার মতো নেই একগাছি ঘাসও। ঠিক তখনই তার হাতে ল...